রাজনীতি ঢাকা
তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক ১ জুন, ২০২৬ এ ০৬:৩৬ PM ৩৩২৩১ জুন, ২০২৬

৭০-এর গণআন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন। তার প্রথম জানাজা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
৭০-এর গণআন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।
পরিবারের একাধিক সূত্র ও তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত বছরের ২৪ সেপ্টেম্বর নিউমোনিয়াজনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে তোফায়েল আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
তার জামাতা ও সাবেক এমপি ডা. তওহিদুজ্জামান তুহিন জানান, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তিনি এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিকেলে তোফায়েল আহমেদের মৃতদেহ ধানমন্ডির ১২/এ-তে অবস্থিত তাকওয়া মসজিদে নেওয়া হয়। সেখানে গোসল দেওয়ার পর মাগরিবের নামাজের পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়।
আগামীকাল মঙ্গলবার হেলিকপ্টারে করে তোফায়েলের মৃতদেহ তার নিজ জেলা ভোলায় নেওয়া হবে। সার্কিট হাউস ময়দানে জানাজা শেষে তার মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
ট্যাগ:#তোফায়েল আহমেদ#আওয়ামী লীগ#মৃত্যু#জানাজা#মুক্তিযুদ্ধ
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
Published১ জুন, ২০২৬