সারা দেশ সারা দেশ
টেকনাফে বজ্রপাতে সাগরপারের দোকান ক্ষতিগ্রস্ত
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি ৭ জুন, ২০২৬ এ ১০:১৩ PM ৮৪২৬৭ জুন, ২০২৬

সাবরাং ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান জানান, ‘সকালে হঠাৎ বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হয়। এ সময় দক্ষিণপাড়া বেড়িবাঁধের পাশে একটি ছোট দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেনেছি।
বেড়িবাঁধের পাশে পর্যটকদের জন্য নাস্তা ও পানি বিক্রির উদ্দেশ্যে এ ধরনের বেশ কয়েকটি ক্ষুদ্র দোকান গড়ে উঠেছে।’
এদিকে আবহাওয়া খারাপ থাকায় উপকূলীয় এলাকায় বসবাসকারী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গা, সমুদ্রসৈকত ও উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এএস/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
Published৭ জুন, ২০২৬