সারা দেশ খুলনা

সরকারি সহায়তার আকুতি: লোকগানের স্রষ্টা অনিল হাজারিকা অর্থাভাবে চিকিৎসা থমকে

শালিখা (মাগুরা) প্রতিনিধি ৮ জুন, ২০২৬ এ ১১:৪৯ AM ৩১২৭৮ জুন, ২০২৬
শেয়ার:
সরকারি সহায়তার আকুতি: লোকগানের স্রষ্টা অনিল হাজারিকা অর্থাভাবে চিকিৎসা থমকে

‘ঠিলে ধুয়ে দে বউ, গাছ কাটতি যাব’-এমন অসংখ্য জনপ্রিয় লোকগানের রচয়িতা, সুরকার ও কণ্ঠশিল্পী অনিল হাজারিকা আজ জীবনযুদ্ধের কঠিন বাস্তবতার মুখোমুখি। বৃহত্তর যশোর অঞ্চলের গ্রামীণ জীবন ও লোকজ সংস্কৃতিকে গানে গানে ফুটিয়ে তোলা এই গুণী শিল্পী এখন বয়সের ভার, দীর্ঘদিনের অসুস্থতা এবং চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন।

মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের তিলখড়ি গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী অনিল হাজারিকা পাঁচ বছর আগে স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকেই তার শরীরের একাংশ কর্মক্ষমতা হারিয়ে ফেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রায় ১ হাজার ৩০০ আঞ্চলিক গান রচনা ও সুরারোপ করেছেন, যার অনেকগুলো বাংলাদেশ বেতার ও টেলিভিশনে প্রচারিত হয়েছে। লোকসংগীতে বিশেষ অবদানের জন্য ১৯৮৫ সালে খুলনা বেতারের তালিকাভুক্ত শিল্পী হন তিনি।

এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ, যশোরের নৃত্যবিতান এবং মাগুরা জেলা শিল্পকলা একাডেমি তাকে বিভিন্ন সময়ে সম্মাননা প্রদান করেছে। বর্তমানে পৈতৃক ভিটায় স্ত্রী জ্যোৎস্না হাজারিকাকে নিয়ে একটি সাধারণ টিনের ঘরে দিন কাটছে তার। দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর সামান্য এক বিঘা জমির ধানের ওপর ভর করেই চলছে এই বৃদ্ধ দম্পতির সংসার।

শিল্পীর স্ত্রী জানান, স্ট্রোকের পর চিকিৎসায় ইতিমধ্যে চার লাখ টাকার বেশি খরচ হয়েছে। এখন আর নিয়মিত চিকিৎসার খরচ চালানো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। উন্নত চিকিৎসা পেলে তিনি হয়তো আবারও কিছুটা সুস্থ হতে পারতেন। জীবনের শেষ প্রান্তে এসে আবেগাপ্লুত অনিল হাজারিকা জানান, গানই ছিল তার জীবন, আজ গান থেকে দূরে থাকাই তার সবচেয়ে বড় কষ্ট। মৃত্যুর আগে তিনি একটি রাষ্ট্রীয় স্বীকৃতি চান।

এ বিষয়ে শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীন হাসান চৌধুরী জানান, অনিল হাজারিকা আর্থিক সহায়তার জন্য আবেদন করলে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা এই সুরের পাখিকে বাঁচিয়ে রাখতে এবং লোকসংস্কৃতির এই ধারা রক্ষার্থে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এএস/

ট্যাগ:#সরকারি সহায়তার#আকুতি#লোকগানের#স্রষ্টা অনিল হাজারিকা#অর্থাভাবে চিকিৎসা থমকে#

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published৮ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান