সরকার সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে: ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, বর্তমান সরকার সবসময় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে। দেশের একটি মানুষও যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই মানবিক সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শুক্রবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ফতেয়াবাদ সিটি করপোরেশন ডিগ্রি কলেজে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় চসিকের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত চাল প্রায় ২ হাজার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।
একই সঙ্গে অসহায় মানুষের সহায়তায় প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থও প্রদান করা হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর ও ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এএস#
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!