সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিপিজেএফের মানববন্ধন

বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)-এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক ‘আজকের দুর্নীতি’র জেলা ব্যুরো প্রধান মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিপিজেএফ ঢাকা মহানগর শাখার উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সিনিয়র সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা, হয়রানিমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা স্বাধীন সাংবাদিকতা, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রমের জন্য এক বড় হুমকি।
বক্তারা জানান, মামলার পর থেকে নিরাপত্তাজনিত কারণে সাংবাদিক মাহাবুব আলম বাবু আত্মগোপনে রয়েছেন। মানববন্ধনে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং অবিলম্বে এই মামলা প্রত্যাহার করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
বিপিজেএফ ঢাকা মহানগর শাখার প্রধান সমন্বয়ক মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে এবং সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রোমান আকন্দের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন-
প্রধান অতিথি, জাহাঙ্গীর আলম প্রধান (সাবেক সাধারণ সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন - ডিইউজে)। প্রধান বক্তা,কাজী শরিফুল ইসলাম (শাকিল) (সভাপতি, বিপিজেএফ কেন্দ্রীয় কমিটি)।
বিশেষ অতিথি,আহমেদ আবু জাফর (সভাপতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম - বিএমএসএফ),,নাফিজ মাহবুব (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল), মাজহারুল হক (কেন্দ্রীয় নেতা, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ জোট), সরকার জামাল (সম্পাদক, দৈনিক প্রতিদিনের খবর)
বক্তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়ে বলেন, মাহাবুব আলম বাবু দীর্ঘদিন ধরে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা করে আসছেন। তাঁর বিরুদ্ধে মামলা বজায় থাকলে তা সামগ্রিক সাংবাদিকতার পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। অবিলম্বে মামলা প্রত্যাহার করা না হলে পুরো সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বিপিজেএফ পর্যায়ক্রমে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি ঘোষণা করবে।
মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।
এএস/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!