"স্মার্ট সিটি প্রকল্প" নিয়ে জাতীয় পর্যায়ে চিলমারী আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা

"স্মার্ট সিটি প্রকল্প" নিয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের উদ্দেশ্যে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার একটি শিক্ষার্থী ও শিক্ষক দল ঢাকার চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করেছে। 'স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম'-এর আওতায় উপজেলা ও কুড়িগ্রাম জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করার পর তারা এই চূড়ান্ত পর্বে অংশ নিতে যাচ্ছে। ২৮ ও ২৯ জুন জাতীয় পর্যায়ের এই মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতায় দেশের প্রতিটি জেলা থেকে প্রথম স্থান অর্জনকারী প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। তরুণ শিক্ষার্থীদের উপস্থাপিত এই আধুনিক প্রযুক্তি ও নতুনত্বের ধারণা কীভাবে দেশের ও জনগণের কল্যাণে বাস্তব রূপ দেওয়া যায়, তা-ই এই প্রদর্শনীতে তুলে ধরা হবে। তরুণ উদ্ভাবকদের উৎসাহিত করতে সরকারের দায়িত্বশীল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ নাজমুল হক, শরীরচর্চা শিক্ষক হাছিবুর হাছান, প্রভাষক রাকিব মিয়া ও সহকারী শিক্ষক এমদাদুল হক উদ্ভাবক দলের ৩ জন শিক্ষার্থীর সঙ্গে রয়েছেন। মাদ্রাসার এই "স্মার্ট সিটি প্রকল্প" এর ধারণাটি জাতীয় পর্যায়েও সুনামের সঙ্গে সমাদৃত হবে বলে চিলমারী উপজেলা ও কুড়িগ্রাম জেলাবাসী দীর্ঘ আশাবাদ ব্যক্ত করেছেন। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের এমন গৌরবোজ্জ্বল সাফল্যে চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসার শিক্ষার্থীসহ পুরো কুড়িগ্রাম জেলায় আনন্দের জোয়ার বইছে।
এএস/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!