জাতীয়

শিশুখাদ্যে কাঁচামাল আমদানিতে ১৫ শতাংশ শুল্ক হ্রাসের প্রস্তাব

নিজেস্ব প্রতিবেদক ১১ জুন, ২০২৬ এ ০৯:৪৩ AM ৯৩৪২১১ জুন, ২০২৬
শেয়ার:
শিশুখাদ্যে কাঁচামাল আমদানিতে ১৫ শতাংশ শুল্ক হ্রাসের প্রস্তাব

শিশুখাদ্য তৈরির কাঁচামাল আমদানিতে ১৫ শতাংশ শুল্ক হ্রাস করা হবে বলে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রস্তাবে জানানো হয়েছে।

প্রস্তাবনা অনুযায়ী, আমদানিকৃত শিশু খাদ্য প্রস্তুতিমূলক সামগ্রীর (Preparation for Infant or young children) ওপর শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে আমদানি শুল্ক ১৫ শতাংশ হতে হ্রাস করে ১০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

এতে দেশের বাজারে শিশুখাদ্যের দাম হ্রাস পেয়ে সাধারণ মানুষের কাছে আরও সুলভ ও সহজলভ্য হবে।

২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ব্যবধান দাঁড়াচ্ছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। বাজেটের বিশাল এই ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক-দুই উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

এএস/

ট্যাগ:#শিশুখাদ্য#কাঁচামাল আমদানি#১৫ শতাংশ শুল্ক#হ্রাসের প্রস্তাব

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published১১ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান