সারা দেশ কুমিল্লা

শরীরে স্কচটেপ পেঁচিয়ে গাঁজা পাচার: চান্দিনায় ২ নারী গ্রেপ্তার

টি.আর. দিদার , চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি ২৯ জুন, ২০২৬ এ ০১:৫২ PM ১০৪১০৪২৯ জুন, ২০২৬
শেয়ার:
শরীরে স্কচটেপ পেঁচিয়ে গাঁজা পাচার: চান্দিনায় ২ নারী গ্রেপ্তার

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বিশেষ তল্লাশি চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ইলিওটগঞ্জ হাইওয়ে পুলিশ। রোববার (২৮ জুন) সকালে উপজেলার ছয়ঘড়িয়া এলাকায় ঢাকামুখী লেনে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আঞ্জু বেগম (৪৫) এবং ঢাকার দারুস সালাম থানার মৌসুমী (৩৪)।

যেভাবে গ্রেপ্তার করা হলো- চট্টগ্রাম থেকে দাউদকান্দিগামী 'পাপিয়া ট্রান্সপোর্ট'-এর একটি বাসে তল্লাশিকালে আঞ্জু বেগমের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে নারী পুলিশের সহায়তায় তল্লাশি চালিয়ে তার শরীরে স্কচটেপ দিয়ে পেঁচানো অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

দ্বিতীয় অভিযানে একই স্থানে 'পাপিয়া ট্রান্সপোর্ট'-এর আরেকটি বাসে তল্লাশি চালিয়ে একই কৌশলে মৌসুমীর শরীর থেকে আরও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ইলিওটগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকির শিকদার জানান, গ্রেপ্তারকৃতরা একই মাদক চক্রের সদস্য। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে তারা একই পরিবহনের দুটি ভিন্ন বাস ব্যবহার করে ঢাকায় গাঁজা পাচারের চেষ্টা করছিল। উদ্ধারকৃত ৭ কেজি গাঁজাসহ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে।

এএস/

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published২৯ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান