শেরপুরে নিখোঁজের পর ধানখেত থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

শেরপুর সদর উপজেলায় নিখোঁজের একদিন পর কাজল মিয়া (৪২) নামের এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার একটি ধানখেত থেকে আংশিক মাটিচাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কাজল মিয়া সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি কাজল মিয়া।
শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয়রা ধানখেতের কাদার নিচে হাত-পা বের হওয়া অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এএস/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!