সারা দেশ ময়মনসিংহ

শেরপুরে এসএসসি পরীক্ষায় ফেল; শিক্ষার্থীর আত্মহত্যা

শেরপুর প্রতিনিধি ১১ আগস্ট, ২০২৬ এ ১০:৪৮ AM ১১১১১১ আগস্ট, ২০২৬
শেয়ার:
শেরপুরে এসএসসি পরীক্ষায় ফেল; শিক্ষার্থীর আত্মহত্যা

শেরপুরের নকলা উপজেলায় এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল করায় অন্তি (১৬) নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের চরবাছুর আলগা গ্রামের সরকার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত অন্তি ওই গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে। সে চন্দ্রকোণা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সারাদেশে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলে চার বিষয়ে অন্তি অকৃতকার্য হয়। অকৃতকার্যের বিষয়টি জানতে পেরে দুপুর থেকেই অন্তির মন খারাপ ছিল। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা বসতঘরের বারান্দায় ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্তির মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া না গেলেও ধারণা করা হচ্ছে, পরীক্ষায় চার বিষয়ে ফেল করায় লজ্জায় ও ক্ষোভে আত্মহত্যা করতে পারে। অন্তির মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ বলেন, "প্রাথমিকভাবে অন্তির মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর সে এসএসসি পরীক্ষা দিয়েছিল। গতকাল ফল প্রকাশিত হলে চার বিষয়ে অকৃতকার্য হওয়ায় মন খারাপ ছিল তার। সেই লজ্জা বা ক্ষোভে আত্মহত্যা করতে পারে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান