সারা দেশ ময়মনসিংহ

শেরপুরে বাসচাপায় ডায়াগনস্টিক সেন্টার কর্মকর্তা নিহত, চালক ও হেলপার আটক

​হাফিজুর রহমান লাবলু, শেরপুর প্রতিনিধি: ৯ জুলাই, ২০২৬ এ ০১:২৭ PM ৯৮৯৮৯ জুলাই, ২০২৬
শেয়ার:
শেরপুরে বাসচাপায় ডায়াগনস্টিক সেন্টার কর্মকর্তা নিহত, চালক ও হেলপার আটক

শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের চাপায় আব্দুল কাদির (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে।

​নিহত আব্দুল কাদির উপজেলার গণপদ্দী ইউনিয়নের উত্তর গণপদ্দী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ‘স্বদেশ ডায়াগনস্টিক সেন্টার’-এর কর্মকর্তা ছিলেন।

​প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে নকলার হলপট্টি মোড়ে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে ঢাকাগামী ‘রংধনু পরিবহন’-এর এক বাসচালকের সঙ্গে কয়েকজন সিএনজিচালকের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে বাসচালক গাড়ি থেকে নেমে গেলে হেলপার (সহকারী) স্টিয়ারিং নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা আব্দুল কাদিরকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. শাবনাজ তাকে মৃত ঘোষণা করেন।

​নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত রংধনু পরিবহনের বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। একই সঙ্গে বাসের চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এএস/

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published৯ জুলাই, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান