আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, নিহত ১১১

আন্তর্জাতিক ডেস্ক ১১ আগস্ট, ২০২৬ এ ১০:৪৪ AM ১৮১৮১১ আগস্ট, ২০২৬
শেয়ার:
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, নিহত ১১১

শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে কলম্বিয়ার পশ্চিমাঞ্চল। ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে দেশটিতে অন্তত ১১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। কয়েকটি ভবন ধসে পড়ায় ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে পশ্চিমাঞ্চলীয় রিসারালদা প্রদেশে। প্রদেশটির গভর্নর হুয়ান দিয়েগো পাতিনো জানিয়েছেন, সেখানে অন্তত ৪২ জনের মৃত্যু হয়েছে।

ভূমিকম্পে দেশটির অন্যতম বড় শহর ক্যালিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের মেয়র আলেহান্দ্রো এদের জানান, অন্তত ৩০টি ভবন ধসে পড়েছে। এর মধ্যে ১০টি ভবনে উদ্ধার অভিযান চলছে। তবে এসব ঘটনায় হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রিসারালদার রাজধানী পেরেইরাতেও ভূমিকম্পের ব্যাপক প্রভাব পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে একটি ভবনের ফাটলধরা সম্মুখভাগ ধসে পড়ার দৃশ্য দেখা গেছে। ধুলা ও ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়লে আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয়ের জন্য রাস্তায় বেরিয়ে আসেন। ম্যানিজালেস শহরের একটি নব্য-গথিক ক্যাথেড্রালের ওপরের একটি টাওয়ারও ধসে পড়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শক্তিশালী এই ভূমিকম্পে কলম্বিয়ায় বড় ধরনের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। উদ্ধারকারী দলগুলো ধসে পড়া ভবনগুলোতে অভিযান চালাচ্ছে। আতঙ্কে অনেক বাসিন্দা বাড়িঘর ছেড়ে বাইরে অবস্থান করছেন।

সোমবার ভোরে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রশান্ত মহাসাগরীয় উপকূলের চোকো প্রদেশের সান হোসে দেল পালমারের কাছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৭ কিলোমিটার। শক্তিশালী এই কম্পন কলম্বিয়ার বিভিন্ন বড় শহরেও অনুভূত হয়।

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান