জাতীয়

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী নিয়ে নতুন আলোচনা

নিজস্ব প্রতিবেদক ১১ আগস্ট, ২০২৬ এ ১০:৩৭ AM ১৩১৩১১ আগস্ট, ২০২৬
শেয়ার:
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী নিয়ে নতুন আলোচনা

জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ি আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন। ৩৫ বছর পর এবারই প্রথম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে যাচ্ছে। সেদিন জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। একাধিক বৈধ প্রার্থী সেদিন থাকলে সংসদ সদস্যরা গোপন ব্যালটে ভোট দেবেন।

ইতোমধ্যেই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট। তবে সবার নজর বিএনপির দিকে। কারণ সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপির প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন- তা নিশ্চিত। ফলে বিএনপি কাকে রাষ্ট্রপতি করছে- সেটা নিয়ে এখন মূল আলোচনা।

এতদিন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় চারজনের নাম শোনা যাচ্ছিল। গতকাল সোমবার (১০ আগস্ট) দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন রাষ্ট্রপতি হচ্ছেন- এমন আভাস মিলেছে দল থেকেও। এমনকি প্রধানমন্ত্রীর অনুমোদনও রয়েছে বলেও জানিয়েছিলেন দলের কয়েকজন নেতা। কিন্তু আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদের চিফ হুইপের বক্তব্য রাষ্ট্রপ্রতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হচ্ছেন, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিএনপির ভেতরে এবং দলের স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। প্রার্থী চূড়ান্ত করার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা আলোচনা হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করে যথাসময়ে যোগ্য প্রার্থীর নাম দেশবাসীর সামনে তুলে ধরা হবে।

তিনি বলেন, বিএনপি সব সময় যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে। রাষ্ট্রের সর্বোচ্চ পদে এমন একজনকে মনোনয়ন দেওয়া হবে, যিনি দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের স্বার্থে কাজ করতে পারবেন। এ বিষয়ে দলের চেয়ারম্যানের নির্দেশনাই চূড়ান্ত।

সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম ছাড়াও বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপ মো. জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মো. আখতারুজ্জামান মিয়া ও এ বি এম আশরাফ উদ্দিন (নিজান) উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান