জাতীয়

রাষ্ট্রপতি নির্বাচিত হবে ৩ ঘন্টার ভোটে

নিজস্ব প্রতিবেদক ১১ আগস্ট, ২০২৬ এ ১২:৫৯ PM ১৯১৯১১ আগস্ট, ২০২৬
শেয়ার:
রাষ্ট্রপতি নির্বাচিত হবে ৩ ঘন্টার ভোটে

রাষ্ট্রপতি পদে নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং হুইপরা অংশ নেন।

সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। এ-সংক্রান্ত কার্যবিবরণী প্রয়োজনীয় সংশোধনসহ অনুমোদন করা হয়।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, রাষ্ট্র কাঠামোর সর্বক্ষেত্রে ফ্যাসিস্টমুক্ত করতে হবে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ একটি ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ।

বৈঠকে নির্বাচন উপলক্ষে প্রয়োজনীয় সব ধরনের লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা এবং ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ২০ আগস্ট জাতীয় সংসদ কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ৩ ধারা অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এ নির্বাচন পরিচালনা করবেন।

সভায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান