রংপুর বিভাগীয় নাট্যোৎসবে সতীর্থের ‘অথঃস্বর্গ বিচিত্রা’ মঞ্চায়িত

রংপুর বিভাগীয় নাট্যোৎসব-২০২৬ এ রংপুরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সফলভাবে মঞ্চায়িত হলো নীলফামারীর সৈয়দপুরের সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নাটক ‘অথঃস্বর্গ বিচিত্রা’। ছবি: হক কথা
৩৬ জুলাই উপলক্ষে রংপুর নাট্য ফোরামের আয়োজনে এবং রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত সাত দিনব্যাপী (৮-১৪ আগস্ট) রংপুর বিভাগীয় নাট্যোৎসব-২০২৬ এ সৈয়দপুরের সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠন সফলভাবে মঞ্চায়ন করেছে নাটক ‘অথঃস্বর্গ বিচিত্রা’।
গত সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাধারমন ঘোষের রচনায় এবং আমিরুল বাপ্পির নির্দেশনায় নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকটিতে অভিনয় করেন গোলাম রুবায়েদ মিন্টু (ব্রহ্মা), কামরুজ্জামান শাওন (বিষ্ণু), সারোয়ার রহমান (কামদেব), তানভীর হাসান (নারদ), মিজানুর রহমান (যমরাজ), প্রিন্স সালমান সারাফ (ক্ষ্যাদা কোদালি), আমিরুল বাপ্পি (শনি) এবং শরিফুল ইসলাম সাজু (চন্দ্র)। আবহ সংগীতে কামারুজ্জামান শাওন, আলোকসম্পাতে গোলাম রুবায়েদ মিন্টু, মঞ্চ সজ্জায় সারোয়ার হোসেন, রূপসজ্জায় তানভীর হাসান ও পোশাক পরিকল্পনায় ছিলেন শরিফুল ইসলাম সাজু। শিল্পীদের চমৎকার অভিনয় ও বিষয়বস্তু উপস্থিত দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ায়।
উৎসবে ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, দিনাজপুর ও ঢাকার বিভিন্ন নাট্য সংগঠন অংশ নিচ্ছে।
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!