সারা দেশ সারা দেশ

রাঙ্গাবালীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার, গবাদিপশুর মৃত্যু

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: ৩১ জুলাই, ২০২৬ এ ১১:৩২ AM ১৯১৯৩১ জুলাই, ২০২৬
শেয়ার:
রাঙ্গাবালীতে বিষ প্রয়োগ করে মাছ শিকার, গবাদিপশুর মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বনাঞ্চলের ভেতরের খালগুলোতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অসাধু তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এতে মারাত্মক পরিবেশগত বিপর্যয়ের পাশাপাশি খালের বিষাক্ত পানি খেয়ে গবাদিপশুর মৃত্যু হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপকূলীয় এ অঞ্চলের বনায়নের মধ্যে রয়েছে অসংখ্য ছোট-বড় খাল। এসব খালের সরাসরি সংযোগ রয়েছে প্রধান নদীর সাথে। নিয়মিত জোয়ার-ভাটার পানি আসা-যাওয়ার কারণে নদীর সাথে বিভিন্ন প্রজাতির মাছ খালে প্রবেশ করে। এই সুযোগ কাজে লাগিয়ে একশ্রেণীর অসাধু চক্র খালের পানিতে মারাত্মক বিষ ঢেলে দেয়। বিষের ক্রিয়ায় মাছ ভেসে উঠলে তা সহজে শিকার করে তারা।

বিষাক্ত এই পানি ব্যবহারের ফলে খালের পরিবেশ ও জীববৈচিত্র্য চরম হুমকির মুখে পড়েছে। একই সাথে বনাঞ্চল সংলগ্ন এলাকায় চরে বেড়ানো গবাদিপশু খাল থেকে পানি পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে জানান, বিষ দিয়ে মাছ ধরা অবিলম্বে বন্ধ করা না হলে বনাঞ্চলের মাছের প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় খামারিরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। তারা অসাধু চক্রটিকে চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় সচেতনতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published৩১ জুলাই, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান