সারা দেশ রংপুর

রুহিয়া উপজেলায় নবাগত ইউএনওর দায়িত্ব গ্রহণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ১১ আগস্ট, ২০২৬ এ ০১:২৭ PM ২৫২৫১১ আগস্ট, ২০২৬
শেয়ার:
রুহিয়া উপজেলায় নবাগত ইউএনওর দায়িত্ব গ্রহণ

নবগঠিত রুহিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আলাউদ্দিন। আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী ইউএনও মো: খায়রুল ইসলাম।

নবগঠিত রুহিয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন আলাউদ্দিন। এর আগে তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন।

মঙ্গলবার (১১ আগস্ট) আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ঠাকুরগাঁও সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রুহিয়া উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউএনও মো: খায়রুল ইসলাম নবনিযুক্ত ইউএনও আলাউদ্দিনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।

এ উপলক্ষে রুহিয়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, রুহিয়া উপজেলা প্রেসক্লাব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত অতিথিরা নবগঠিত রুহিয়া উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তারা উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে নবনিযুক্ত ইউএনওর সফলতা কামনা করেন।

দায়িত্ব গ্রহণ শেষে নবাগত ইউএনও আলাউদ্দিন উপস্থিত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "রুহিয়ার মানুষ যদি আমাকে আপন করে নেয় তাহলেই সম্ভব রুহিয়ার উন্নয়ন।" রুহিয়া উপজেলার উন্নয়ন, স্বচ্ছতা ও জনসেবার মানোন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান