সারা দেশ রংপুর

পীরগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ২৩ জুন, ২০২৬ এ ০৮:২৭ PM ২২২২২৩ জুন, ২০২৬
শেয়ার:
পীরগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জে অপপ্রচার, কুরুচিপূর্ণ রাজনৈতিক সংস্কৃতি ও শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে নেতাকর্মীরা সুস্থ, গণতান্ত্রিক ও ইতিবাচক রাজনৈতিক চর্চার পক্ষে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

মঙ্গলবার যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল পীরগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি শেষে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শালীনতার আহ্বান:

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান শাহিন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াতিমুল হাসান লিটন। উপজেলা যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু ও সদস্য সচিব আনোয়ার হোসেন রতনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা কোনোভাবেই গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির অংশ হতে পারে না। রাজনৈতিক অঙ্গনে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও শালীনতা বজায় রাখা অত্যন্ত জরুরি।

ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ডাক:

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে চলমান বিভিন্ন ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান নেতৃবৃন্দ। তারা বলেন, সব ধরনের অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের সবসময় ঐক্যবদ্ধ ও সচেতন থাকতে হবে। একই সঙ্গে তারা জনগণকে কোনো ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণায় কান না দিয়ে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের পাশে থাকার আহ্বান জানান।

এএস/

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published২৩ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান