সারা দেশ রংপুর

পীরগঞ্জে পিকআপ-মিশুক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ২৫ জুন, ২০২৬ এ ০৯:৪৮ PM ৭৮৭৭২৫ জুন, ২০২৬
শেয়ার:
পীরগঞ্জে পিকআপ-মিশুক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রংপুরের পীরগঞ্জ উপজেলায় মুরগি পরিবহনকারী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ব্যাটারিচালিত যাত্রীবাহী মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষে মিশুকচালকসহ দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সিলিমপুর তিন রাস্তার মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ন ১৯-১৪০৮ নম্বরের একটি মুরগিবাহী পিকআপ ভ্যান সিলিমপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত মিশুক গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মিশুকটি সড়ক থেকে ছিটকে পড়ে যায়।

এ ঘটনায় মিশুকচালক মিঠাপুকুর উপজেলার ধলারপাড়া গ্রামের শিলাশ চন্দ্রের ছেলে নেপেন চন্দ্র (৫০) ঘটনাস্থলেই নিহত হন। অপরদিকে গুরুতর আহত অবস্থায় মিশুকের যাত্রী চৈত্রকোল ইউনিয়নের খালিশা গ্রামের নুহাশ কুজুর ছেলে ফিলকস কুজুরকে (৬০) উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পুলিশ ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করেছে।

ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খায়রুল ইসলাম জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমূল হক বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

স্থানীয়দের দাবি, সিলিমপুর মোড় এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

এএস/

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published২৫ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান