সারা দেশ পঞ্চগড়
ইমাম ও মুয়াজ্জিনের নাম তালিকাভুক্তিতে টাকা দাবি

পঞ্চগড়ে বিএনপি নেতাকে সাময়িক অব্যাহতি

পঞ্চগড় প্রতিনিধি: ১১ আগস্ট, ২০২৬ এ ১১:৪৪ AM ১২১২১১ আগস্ট, ২০২৬
শেয়ার:
পঞ্চগড়ে বিএনপি নেতাকে সাময়িক অব্যাহতি

মসজিদের ইমাম-মুয়াজ্জিনের সরকারি ভাতার তালিকায় নাম দিতে ১০ হাজার টাকা দাবির অভিযোগ! তদন্তে সত্যতা মেলায় পঞ্চগড় সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।

মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের তালিকায় নাম অন্তর্ভুক্ত করে দেওয়ার বিনিময়ে টাকা দাবির অভিযোগের সত্যতা পাওয়ায় পঞ্চগড় সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেককে দল থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

পঞ্চগড় সদর উপজেলা বিএনপি সরেজমিন তদন্ত চালিয়ে অভিযোগটির প্রাথমিক সত্যতা নিশ্চিত করার পর এ সিদ্ধান্ত নেয়।

ঘটনার সূত্রপাত সদর ইউনিয়নের মোলানি পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ও সানি ইমাম মো. হাসনুর রশিদের একটি লিখিত অভিযোগ কেন্দ্র করে। তিনি জানান, সরকারি ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্তির আশ্বাস দিয়ে তার কাছে প্রথমে ৩০ হাজার এবং পরবর্তীতে ১০ হাজার টাকা দাবি করেন আব্দুল খালেক ও মো. আইবুল হক। টাকা দিতে না চাওয়ায় মধ্যরাতে আব্দুল খালেকের ছেলেসহ কয়েকজন তার বাড়ি গিয়ে মসজিদের চাবি ফেরত নেন এবং হাসনুর রশিদের নাম বাদ দিয়ে অন্য তিনজনের নাম তালিকায় জমা দেওয়া হয়।

গত ৭ আগস্ট হাসনুর রশিদের আবেদনের ভিত্তিতে তদন্তে নেমে প্রাথমিক সত্যতা পেয়ে ১০ আগস্ট পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবু দাউদ প্রধান ও সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান বাবু স্বাক্ষরিত এক চিঠিতে আব্দুল খালেককে দলীয় সব কর্মকাণ্ড থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। অন্যদিকে, অভিযুক্ত আব্দুল খালেক দাবি করেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার এবং তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা।

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান