পানিবন্দী হাজার হাজার মানুষ, জরুরি সহায়তার আকুল আবেদন

কক্সবাজারের চকরিয়ায় টানা ভারী বর্ষণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ।
আক্রান্ত প্রতিষ্ঠান: চকরিয়া সরকারি কলেজ, আমজাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমজাদিয়া রফিকুল উলুম কামিল মাস্টার্স মাদ্রাসা, আল মোস্তফা এতিম প্রকল্প, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদ এবং লক্ষ্যারচর ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে।
ঝুঁকিপূর্ণ এলাকা: চকরিয়ার লক্ষ্যারচর, বরইতলী, হারবাং, কৈয়ারবিল, কাকারা, সুরাজপুর-মানিকপুর, ফাঁসিয়াখালী ইউনিয়ন এবং পার্শ্ববর্তী পেকুয়া উপজেলার বেশ কিছু এলাকার মানুষ বর্তমানে পানিবন্দী।
নদীর পরিস্থিতি: লামা ও আলীকদমের পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা বন্যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
জরুরি সংকট: উপদ্রুত এলাকাগুলোতে বিশুদ্ধ পানি, শুকনা খাবার এবং খাবার স্যালাইনের তীব্র সংকট দেখা দিয়েছে।
বন্যার্তদের পাশে দাঁড়াতে এবং দ্রুত ত্রাণ কার্যক্রম শুরু করতে চকরিয়া উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন এলাকার সচেতন মহল।
আপন/
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!