সারা দেশ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ : বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ৯ জুন, ২০২৬ এ ০৬:৫৫ PM ৩৬২৮৯ জুন, ২০২৬
শেয়ার:
নারায়ণগঞ্জ : বর্জ্যবাহী ট্রাকের চাপায় ছাত্রদল-যুবদল নেতা নিহত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) বর্জ্যবাহী ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী ছাত্রদল ও যুবদলের ২ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে জালকুড়ি দশপাইপ এলাকায় একটি কয়েল কারখানা উদ্বোধনে যাওয়ার পথে ঝুটপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ফতুল্লা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির জিলানী (২৬) ও কুতুবপুরের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের প্রচার সম্পাদক মো. মাসুম বিল্লাহ (২৭)।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, তারা একটি মোটরসাইকেলে করে জালকুড়ি ঝুটপট্টি হয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি বর্জ্যবাহী ড্রাম ট্রাককে ওভারটেক করার চেষ্টা করলে মোটরসাইকেলটি রাস্তায় স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যায়। এসময় তারা ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।

‎সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি বর্জ্যবাহী ড্রাম ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএস/

ট্যাগ:#নারায়ণগঞ্জ#বর্জ্যবাহী ট্রাকের চাপায়#ছাত্রদল-যুবদল নেতা#নিহত##ট্রাকচাপায়#নিহত#নারায়ণগঞ্জ#সড়ক দুর্ঘটনা#

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published৯ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান