সাহিত্য
কবিতার নাম: নিজের সাথে দ্বন্দ্ব
হক কথা ডেস্ক ২৯ জুন, ২০২৬ এ ১০:০৭ PM ৩২৭৩২৩২৯ জুন, ২০২৬

বুকের ভেতর যুদ্ধ চলে, বাহিরটা তার শান্ত, কোনটা ছায়া, কোনটা কায়া—ভাবতে আমি ক্লান্ত। একের ভেতর দুইয়ের বাস, নিত্য চলে লড়াই, নিজের কাছেই নিজের যেন হচ্ছে না আজ বড়াই।
একটা মন কয়, "একটুখানি থমকে দাঁড়াও এবার," অন্যটা কয়, "চলতে হবে, সময় যে নেই থামবার।" একটা ডানা মেলতে বলে সুনীল মেঘের দেশে, অন্যটা কয়, "মাটির বাঁধন আগলে রাখো শেষে।"
আলোর পিছে অন্ধকারের এই যে লুকোচুরি, ইচ্ছেরা সব কাটছে যেন সুতো-ছেঁড়া ঘুড়ি। হাঁটবো আমি কোন পথটাতে—ডাইনে নাকি বাঁয়ে? দ্বন্দ্বের এই জটিল হাওয়া কাঁপন ধরায় গায়ে।
দ্বিধার দোলায় দুলছে জীবন, কাটছে না তো ঘোর, কখন এসে ভাঙবে এ রাত, আসবে নতুন ভোর? দ্বন্দ্ব নামের এই কুয়াশা কেটে গেলেই বাঁচি, নিজের সাথে নিজের আমি হব মুখোমুখি।
লেখক:
আপন সরকার
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী (অনার্স ১ম বর্ষ)
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
Published২৯ জুন, ২০২৬