সারা দেশ রাজশাহী

কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদের বাবার ইন্তেকাল

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি: ১১ আগস্ট, ২০২৬ এ ১১:৫৬ AM ১৩১৩১১ আগস্ট, ২০২৬
শেয়ার:
কেন্দ্রীয় যুবদল নেতা মাসুদুল হক মাসুদের বাবার ইন্তেকাল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদের বাবা আলহাজ মো. ফজলুল হক (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে পাবনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুসে সংক্রমণজনিত কারণে অক্সিজেন স্বল্পতা দেখা দেওয়ায় তাকে আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছিল।

মরহুমের বড় ছেলে লন্ডন থেকে দেশে পৌঁছানোর পর আগামীকাল বুধবার (১২ আগস্ট) বাদ জোহর নিজ গ্রাম ছোন্দহে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদুল হক মাসুদের বাবা আলহাজ মো. ফজলুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।ছবি: সমাজকাল

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published১১ আগস্ট, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান