সারা দেশ কুমিল্লা

কুমিল্লা প্রেসক্লাবের নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

কুমিল্লা প্রতিনিধি: ৩১ জুলাই, ২০২৬ এ ১০:২৬ AM ২১২১৩১ জুলাই, ২০২৬
শেয়ার:
কুমিল্লা প্রেসক্লাবের নতুন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক জিতু

নির্বাচনে ১৭টি পদে মোট প্রার্থী হয়েছেন ৩৩ জন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিপন চন্দ্র দাস। বাকি ১৬ পদে ভোট প্রয়োগ করেন ভোটাররা।

কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬–২৮ বর্ষের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সর্বোচ্চ ভোট পেয়ে একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক এনামুল হক ফারুক সভাপতি এবং দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শাহ আলমগীর খান। এ সময় নির্বাচন কমিশনার আবুল হাসনাত বাবুল ও বদরুল হুদা জেনু উপস্থিত ছিলেন।

নির্বাচনে মোট ৭০ জন ভোটারের মধ্যে ৬৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ৪টি ভোট বাতিল ঘোষণা করা হয়। ১৭টি পদের বিপরীতে মোট ৩৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। যার মধ্যে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রিপন চন্দ্র দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন এবং বাকি ১৬টি পদে সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সহ-সভাপতি: তাওহীদ হোসেন মিঠু (মোহনা টেলিভিশন) ও সাদিক হোসেন মামুন (দৈনিক ইনকিলাব)। সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ (বাসস) এবং সাংগঠনিক সম্পাদক পদে ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হুমায়ুন কবির জীবন (এটিএন নিউজ)।

অর্থ সম্পাদক শাহ আলম শফি (দৈনিক আমার দেশ), দপ্তর সম্পাদক ওমর ফারুকী তাপস (দৈনিক কুমিল্লার আলো), পাঠাগার সম্পাদক জি এম জামাল উদ্দিন দামাল, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক আসিফ হোসাইন মান্না (সাপ্তাহিক মেগোতি) এবং সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়াবিষয়ক সম্পাদক দিলীপ মজুমদার (দৈনিক প্রতিদিনের বাংলাদেশ)।

এইচ এম জাকারিয়া মানিক (দৈনিক ভোরের পাতা), রফিকুল ইসলাম খোকন চৌধুরী (যমুনা টেলিভিশন), ইয়াসমিন রীমা (ডেইলি নিউ এজ), খালিদ সাইফুল্লাহ (এখন টেলিভিশন) ও মো. আনোয়ার হোসাইন (বৈশাখী টেলিভিশন)।

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published৩১ জুলাই, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান