অপরাধ কক্সবাজার
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গুলি, আহত ২
কক্সবাজার প্রতিনিধি ২৪ মে, ২০২৬ এ ০২:২৮ PM ২৮২৪২৪ মে, ২০২৬

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সামনে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন দুই নেতা।
কক্সবাজার আদালত প্রাঙ্গণে স্বেচ্ছাসেবক দলের দুই গ্রুপের মধ্যে গুলির ঘটনায় দুই নেতা গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দলের নেতারা হলেন মহিউদ্দিন ও রনি। মোট পাঁচজন আহত হয়েছেন এই ঘটনায়।
রোববার সকাল ১১টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার একটি মামলায় আদালতে হাজিরা দিতে তার সহযোগীদের নিয়ে আসেন। হাজিরা শেষে বের হওয়ার সময় প্রতিপক্ষ গ্রুপ তার ওপর গুলি চালায়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আহিদুর রহমান জানান, এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
ট্যাগ:#কক্সবাজার#আদালতে গুলি#স্বেচ্ছাসেবক দল#বিএনপি
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
Published২৪ মে, ২০২৬