সারা দেশ রংপুর

কুড়িগ্রামে বাড়ছে বজ্রপাতে গবাদিপশুর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি ৭ জুন, ২০২৬ এ ০৩:৪০ PM ০০৭ জুন, ২০২৬
শেয়ার:
কুড়িগ্রামে বাড়ছে বজ্রপাতে গবাদিপশুর মৃত্যু
কুড়িগ্রামে সাম্প্রতিক সময়ে বজ্রপাতের ঘটনায় মানুষের পাশাপাশি বাড়ছে গবাদিপশুর মৃত্যুর ঘটনাও। বিশেষ করে চরাঞ্চল ও খোলা মাঠে বজ্রঝড়ের সময় গরু, মহিষ ও ছাগল মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন খামারি ও কৃষকরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ অর্থনীতি ও প্রাণিসম্পদ খাত।

পরিবেশবিদরা বলছেন, আগাম সতর্কতা, সচেতনতা ও কিছু সহজ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা গেলে মানুষের পাশাপাশি গবাদিপশুকেও বজ্রপাতের ঝুঁকি থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব।

খোঁজ নিয়ে জানা গেছে, । উপজেলার কেদার ইউনিয়নের পশ্চিম বিষ্ণুপুর গ্রামের আনছার আলীর একটি গরু এবং কালীগঞ্জ ইউনিয়নের কমেদপুর বেগুনীপাড়া গ্রামের সন্তোষ কাপালীর একটি গাভী বজ্রপাতে মারা যায়। এছাড়াও কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের আলোর চরে বজ্রপাতে মারা গেছে আরও একটি গরু।

অন্যদিকে রৌমারী উপজেলার খেতাইমারী গ্রামে বজ্রপাতে একটি মহিষ ও উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে একটিসহ গত দেড় মাসে জেলায় ১৩টি গরু ও মহিষ বজ্রপাতের শিকার হয়ে মারা গেছে। এতে ক্ষতির পরিমাণ দাঁড়ায় কয়েক লাখ টাকা।

জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্যমতে, কুড়িগ্রামে বর্তমানে গরুর সংখ্যা প্রায় ৯ লাখ ২৩ হাজার, মহিষ ১১ হাজার, ছাগল ৭ লাখ ৪৫ হাজার, ভেড়া ১ লাখ ৪৯ হাজার এবং ঘোড়া রয়েছে ৩ হাজার ২১৬টি। এর মধ্যে চরাঞ্চলেই গবাদিপশুর সংখ্যা বেশি হওয়ায় বজ্রপাতে প্রাণী মৃত্যুর ঘটনাও বেশি ঘটছে এসব এলাকায়।

এএস/

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Draft৭ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান