সাহিত্য

কবিতা- নিমন্ত্রণ

আখতার হোসেন খান ২৯ জুন, ২০২৬ এ ০১:৩৫ PM ১৯৭১৯৬২৯ জুন, ২০২৬
শেয়ার:
কবিতা-  নিমন্ত্রণ

নিমন্ত্রণ

লেখক; আখতার হোসেন খান

তুমি যদি এই শ্রাবণে

এসো আমার গায়

সারাটি গ্রাম ঘুরে যাবে

আমার ছোট্ট নায়।

যমুনা নদী দেখবে যদি

দেখবে সেতু যমুনা

চুপিচুপি যামু দু'জন

কাউরে কিছু কমু না।

দেখবে সেতু সামনে বাঁকা

সোজা নিজ স্থানে

ঢেউয়ের দোলা লাগবে এসে

তোমার কোমল প্রাণে।

আমার হাতে থাকবে তখন

তোমার নরোম হাত

সারাটা দিন কেটে যাবে

স্বপ্ন ভরা রাত।

এএস/

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published২৯ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান