গাইবান্ধায় ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়ম: ইউএনও অফিসে বিক্ষোভ-ভাঙচুর

গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ও চাকরিপ্রার্থীরা।
মঙ্গলবার (১১ আগস্ট) ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগে বিক্ষোভের একপর্যায়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
এছাড়া ক্ষুব্ধ আন্দোলনকারীরা সুন্দরগঞ্জ ইউএনও অফিস ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। সাঘাটার বিভিন্ন ইউনিয়নেও অভিযোগ উঠেছে যে, কোনো সুষ্ঠু পরীক্ষা বা বাছাই প্রক্রিয়া ছাড়াই মনগড়া তালিকা তৈরি করা হয়েছে।
একই সাথে রাজনৈতিক সুপারিশ এবং আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিবর্গ ও ইউনিয়ন পরিষদের তথ্য উদ্যোক্তাদের প্রাধান্য দিয়ে নিয়োগের অভিযোগ রয়েছে। বিক্ষোভকারীরা অবিলম্বে এই বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া তদন্ত করে স্বচ্ছতার সঙ্গে পুনঃবাছাইয়ের দাবি জানিয়েছেন।
গাইবান্ধার ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জে ফ্যামিলি কার্ডের কর্মী নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ! ক্ষোভে ফেটে পড়ে ইউএনও ও সমাজসেবা কার্যালয়ে ভাঙচুর ও তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!