সারা দেশ ময়মনসিংহ

এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি: ২৭ জুন, ২০২৬ এ ০৫:৫৪ PM ৯০৯০২৭ জুন, ২০২৬
শেয়ার:
এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত

এপেক্স ক্লাব অব শেরপুরের উদ্যোগে ৩য় পালাবদল ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শহরের রঘুনাথ বাজারস্থ ইনভাইট রেস্টুরেন্ট মিলনায়তনে বিদায়ী সভাপতি মো. মমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা-১ এর গভর্নর ডা. মো. সালাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সচিব সাখাওয়াত হোসেন, এম. এইচ. পাশা ও প্রতিষ্ঠাতা সভাপতি ডা. এ. এ. এম. আবু তাহের।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল মান্নান ও সেক্রেটারী ডিএনই মো. আলমগীর হোসাইন। এ সময় অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বিশেষ অবদানের জন্য শেরপুর প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি ও পরিবেশবিদ মো. মুগনিউর রহমান মনিকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্ষা মৌসুমে ফলদ বৃক্ষরোপণের আহ্বান জানান।

এপেক্স ক্লাব শেরপুর, পালাবদল অনুষ্ঠান, সম্মাননা স্মারক, ডা. মো. সালাহ উদ্দিন, মো. মুগনিউর রহমান মনি, শেরপুর সংবাদ, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ।

এএস/

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published২৭ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান