জাতীয়

এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত থাকবে: শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিবেদক ২৮ জুন, ২০২৬ এ ০৬:২৯ PM ২৮২৭২৮ জুন, ২০২৬
শেয়ার:
এইচএসসির কেন্দ্রগুলো শতভাগ নকলমুক্ত থাকবে: শিক্ষামন্ত্রী

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার সব কেন্দ্র শতভাগ নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি কেন্দ্রপ্রধানদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের অপচেষ্টা সহ্য করা হবে না।

রোববার (২৮ জুন) সিলেটে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটি আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রপ্রধানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রের পরিবেশ অবশ্যই নকলমুক্ত ও প্রভাবমুক্ত রাখতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষা খাতে আইনি জটিলতা ও মামলাজটের কারণে অনেক সময় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। এ পরিস্থিতি দূর করে শিক্ষাঙ্গনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গতিশীলতা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

সভায় সিলেট শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিভিন্ন মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের কেন্দ্রপ্রধানরা উপস্থিত ছিলেন। সেখানে পরীক্ষার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এএস/

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published২৮ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান