সারা দেশ ঢাকা
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত
অনলােইন ডেস্ক: ৭ জুন, ২০২৬ এ ০৯:৪৬ PM ৩৪২৫৭ জুন, ২০২৬

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। রোববার (৭ জুন) রাত ১১টা ৩৭ মিনিটের দিকে এ কম্পন অনুভূত হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা থেকে ৫ কিলোমিটার এবং থিম্পু থেকে ১৯ কিলোমিটার দূরে।
সংস্থাটি আরও জানায়, ভূপৃষ্ঠ থেকে এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। চীনেও ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
ট্যাগ:#ঢাকাসহ দেশে#বিভিন্ন স্থানে#ভূকম্পন অনুভূত#
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
Published৭ জুন, ২০২৬