খেলা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ:হেড বিশ্রামে, প্রথম ম্যাচে নেই মার্শও

স্পোর্টস ডেস্ক ৮ জুন, ২০২৬ এ ০১:৪৫ PM ৪৪৩৭৮ জুন, ২০২৬
শেয়ার:
বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ:হেড বিশ্রামে, প্রথম ম্যাচে নেই মার্শও

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে মারকুটে ব্যাটার ট্রাভিস হেডকে। প্রথমটিতে খেলবেন না অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে এমন খবর বের হয়েছে।

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) লাক্ষ্মৌ সুপার জায়ান্টসের হয়ে খেলার সময় গোড়ালিতে চোট পান মার্শ। এজন্য পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলেননি তিনি।

ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হওয়ায় বাংলাদেশের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না মার্শ। ৯ জুন বাংলাদেশের আসার কথা রয়েছে তার। ঐ দিন থেকেই মিরপুরে ওয়ানডে সিরিজ শুরু হবে।

মার্শের অনুপস্থিতিতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন জশ ইংলিশ। পাকিস্তান সিরিজেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

আইপিএলের দীর্ঘ ধকল ও ক্লান্তি কাটাতে অতিরিক্ত বিশ্রাম ও ব্যক্তিগত কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না হেড।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে গত শুক্রবার দুই ভাগে ভাগ হয়ে ঢাকায় আসে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজের প্রস্তুতি হিসেবে রোববার প্রথম অনুশীলন করে দলটি।

এবার অভিজ্ঞ পেসত্রয়ীর প্যাট কামিন্স-মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডকে ছাড়াই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া।

মঙ্গলবার মিরপুরে শুরু তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে পরের দুটি ১১ ও ১৪ জুন। প্রতিটি ম্যাচ শুর সকাল ১১টায়। ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামে তিনটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।

এএস /

ট্যাগ:#বাংলাদেশ-অস্ট্রেলিয়া#সিরিজ#হেড বিশ্রামে#প্রথম ম্যাচে নেই মার্শও#

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published৮ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান