সারা দেশ কুমিল্লা

ভারী বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতা: নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

কুমিল্লা প্রতিনিধি: ১৩ জুলাই, ২০২৬ এ ০৯:০৮ AM ২০২০১৩ জুলাই, ২০২৬
শেয়ার:
ভারী বর্ষণে ভয়াবহ জলাবদ্ধতা: নৌকায় চড়ে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীরা

রাতভর টানা ভারী বর্ষণে কুমিল্লা নগরীতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আজ সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাতে নগরীর প্রধান সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা ও কুমিল্লা জেনারেল হাসপাতাল পানিতে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এইচএসসি পরীক্ষার্থী ও চিকিৎসাপ্রার্থীরা।

সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রের সামনে হাঁটুসমান পানি জমে যাওয়ায় পরীক্ষার্থীদের পারাপারের জন্য নৌকার ব্যবস্থা করতে হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারা পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দিতে কেন্দ্র সচিবদের নির্দেশ দিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। তবে বৃষ্টিতে ভিজে ও বই-খাতা ভিজিয়ে কেন্দ্রে আসায় অনেক শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও পরীক্ষার্থীরা।

এদিকে কুমিল্লা জেনারেল হাসপাতালের নিচতলা ও জরুরি বিভাগে পানি ঢুকে পড়ায় চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে। বিকল্প উপায়ে জরুরি সেবা চালু রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

কুমিল্লা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ১৩৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং দিনভর আরও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সিটি করপোরেশনের পক্ষ থেকে পরীক্ষার্থীদের সহায়তা এবং জলাবদ্ধতা নিরসনে কাজ চলছে বলে জানিয়েছেন কুসিক প্রশাসক।

এএস/

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published১৩ জুলাই, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান