বদরগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার, অভিযুক্ত শিক্ষার্থী গ্রেপ্তার

রংপুরের বদরগঞ্জে এক শিশু (৮) মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে আব্দুর রহমান মুকুল (১৮) নামে অপর এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (১০ জুন) দিবাগত রাতে উপজেলার মধুপুর ইউনিয়নের কালজানি গ্রামের একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত মুকুল গঙ্গাচড়া উপজেলার পূর্ব মহিপুর বিজয়বাদ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। ভুক্তভোগী শিশু এবং অভিযুক্ত মুকুল উভয়েই ওই মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯' থেকে বদরগঞ্জ থানায় কল করে বিষয়টি জানানো হয়। ঘটনার পর পরই স্থানীয় উত্তেজিত জনতা অভিযুক্ত মুকুলকে আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে শতাধিক নারী-পুরুষের হাত থেকে অভিযুক্তকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে থানায় নিয়ে আসে।
বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "অভিযুক্ত মুকুলকে গ্রেপ্তার করে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া নির্যাতিত শিশুটিকে ডাক্তারি পরীক্ষার (মেডিকেল টেস্ট) জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।"
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!