সারা দেশ ঢাকা

আশুলিয়ায় প্রেশার কুকার বোমা উদ্ধার, থানায় মামলা

সাভার (ঢাকা) প্রতিনিধি: ৩১ জুলাই, ২০২৬ এ ১২:২৭ PM ২৬২৬৩১ জুলাই, ২০২৬
শেয়ার:
আশুলিয়ায় প্রেশার কুকার বোমা উদ্ধার, থানায় মামলা

ঢাকার আশুলিয়ায় একটি চায়ের দোকানের সামনে ফেলে রাখা ব্যাগ থেকে একটি শক্তিশালী 'প্রেশার কুকার বোমা' উদ্ধার করা হয়েছে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা এটি নিরাপদে নিষ্ক্রিয় করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকায় হৃদয় চাকমার মালিকানাধীন ‘জয়ী জেনারেল স্টোর’ নামের একটি চায়ের দোকানের সামনে একটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পান স্থানীয়রা। দীর্ঘ সময় ব্যাগটি পড়ে থাকতে দেখে সন্দেহ হলে স্থানীয়রা তা খোলেন এবং ভেতরে প্রেশার কুকার আকৃতির একটি বোমা দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

সংবাদ পেয়ে আশুলিয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে বিষয়টি জানায়। রাত ৩টার দিকে বিশেষজ্ঞ দলটি ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে। পরবর্তীতে শুক্রবার সকাল ৬টা ২২ মিনিটে পাশের একটি খালি মাঠে গর্ত খুঁড়ে ও চারপাশে বালুর বস্তা চাপা দিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

বোমা নিষ্ক্রিয়করণ দলের এক কর্মকর্তা জানান, প্রেশার কুকারের ভেতরে বিয়ারিংয়ের বল ও বিপজ্জনক রাসায়নিক ঢুকিয়ে শক্তিশালী এ বোমাটি তৈরি করা হয়েছিল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, "খবর পেয়ে বোম ডিসপোজাল ইউনিটের সহায়তায় বোমাটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published৩১ জুলাই, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান