আশুলিয়ায় ৩,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, ব্যবসায়ী গ্রেপ্তার

আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে শাহিন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম। এর আগে সোমবার রাতে আশুলিয়ার কবিরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শাহিন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার গানপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
ডিবি পুলিশ জানায়, বিশেষ অভিযান পরিচালনা করে আশুলিয়ার কবিরপুর এলাকায় মাদকদ্রব্যের একটি চালান হাতবদলের তথ্য পেয়ে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে শাহিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩,৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!