আন্তর্জাতিক

আফগানিস্তানে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ৫ শিশুসহ নিহত ৭

অনলাইন ডেস্ক ৯ জুন, ২০২৬ এ ০১:৩৭ PM ৪৩৩৭৯ জুন, ২০২৬
শেয়ার:
আফগানিস্তানে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ৫ শিশুসহ নিহত ৭

আফগানিস্তানের পাক্তিকা প্রদেশে চার দশকের পুরোনো যুদ্ধের একটি পরিত্যক্ত অবিস্ফোরিত বোমা বিস্ফোরণে ৫ শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আরও চার শিশু গুরুতর আহত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির তালেবান প্রশাসন।

 তালেবান নিয়ন্ত্রিত 'রেডিও পুলিশ'-এর বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার (৯ জুন) পাক্তিকা প্রদেশের বারমাল জেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, বারমাল জেলার এক বাসিন্দা একটি পরিত্যক্ত অবিস্ফোরিত বিস্ফোরক ডিভাইস বা বোমা কুড়িয়ে পান। পরবর্তীতে কৌতুহলী হয়ে তিনি লোহার যন্ত্রাংশ ভেবে তা ভেঙে খোলার চেষ্টা করলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই ৫ শিশু এবং ২ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রাণ হারান। আহত চার শিশুকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের অবস্থা আশঙ্কাজনক।

এই দুর্ঘটনার পর তালেবান প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে কোনো ধরনের অপরিচিত বা অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু স্পর্শ না করতে বা সেগুলোর কাছে না যাওয়ার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত চার দশকেরও বেশি সময় ধরে চলা অভ্যন্তরীণ যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তান বিশ্বের অন্যতম ল্যান্ডমাইন ও অবিস্ফোরিত বোমা ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে পরিচিত। যুদ্ধের অবসান ঘটলেও মাটির নিচে বা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসব প্রাণঘাতী ল্যান্ডমাইন ও বোমার কারণে প্রতিনিয়ত সাধারণ আফগান নাগরিকদের প্রাণ হারাতে হচ্ছে, যার মধ্যে বড় একটি অংশই কোমলমতি শিশু।


ট্যাগ:#আফগানিস্তানে#পরিত্যক্ত বোমা বিস্ফোরণে#৫ শিশুসহ নিহত ৭#

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published৯ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান