জাতীয়

আইন ও বিচার: ইউনূসের বিচারের দাবিতে ৬১ আইনজীবীর মানববন্ধন

নিজেস্ব প্রতিবেদক ৯ জুন, ২০২৬ এ ১২:৪১ PM ৩৯৩৪৯ জুন, ২০২৬
শেয়ার:
আইন ও বিচার: ইউনূসের বিচারের দাবিতে ৬১ আইনজীবীর মানববন্ধন
  • অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচারের দাবিতে আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন একদল আইনজীবী। মূলত অন্তর্বর্তী সরকারের সময় কারাগারে থাকা ৬১ জন আইনজীবীর কারামুক্তি দিবস উপলক্ষে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এসময় আইনজীবীরা বিভিন্ন দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান নেন এবং ‘ইউনূসের বিচার চাই’ বলে স্লোগান দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সময় একটি হত্যাচেষ্টা মামলায় আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবী একসাথে আদালতে আত্মসমর্পণ করেছিলেন এবং পরবর্তীতে তাদের কারাগারে পাঠানো হয়েছিল। সেই ঘটনার স্মৃতিচারণ ও নিজেদের ওপর হওয়া কথিত অবিচারের প্রতিবাদ জানাতেই আইনজীবীরা এই কর্মসূচির ডাক দেন।

মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া এবং বিভিন্ন আদালতে মামলা পরিচালনা করতে না দেওয়ার অভিযোগ তুলে এর তীব্র নিন্দা জানান।

তিনি বিগত অন্তর্বর্তী সরকারের সময় তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের জোরালো দাবি জানান। কর্মসূচিতে ওবায়দুল ইসলাম, লিটন মিয়া, তৌহিদ, শামীম আল সোহাগ ও সাইফুলসহ কারামুক্ত অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। পেশাগত অধিকার নিশ্চিত করা এবং হয়রানিমূলক মামলা বন্ধের দাবিতেই মূলত আইনজীবীরা এই প্রতিবাদ জানিয়েছেন।

এএস/

ট্যাগ:#আইন ও বিচার#ইউনূসের বিচারের দাবিতে#৬১ আইনজীবীর#মানববন্ধন#

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published৯ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান