সারা দেশ রংপুর

আদিতমারীতে মাসে ৮ খুন, ওসির প্রত্যাহার: বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর, আহত ১৫

মো. গোলাপ মিয়া, আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি: ১৬ জুন, ২০২৬ এ ১০:১১ AM ৫৮৩৫৮৩১৬ জুন, ২০২৬
শেয়ার:
আদিতমারীতে মাসে ৮ খুন, ওসির প্রত্যাহার: বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর, আহত ১৫

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি ঘটেছে। গত এক মাসে শিশুসহ অন্তত আটজন খুন হওয়ার খবর পাওয়া গেছে। সর্বশেষ আজ, ১৬ই জুন উপজেলার ফলিমারী এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও জনমনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু খুনের ঘটনার পর পরিস্থিতি খতিয়ে দেখতে ও সান্ত্বনা দিতে লালমনিরহাটের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে যান। তবে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই উত্তেজিত ও বিক্ষুব্ধ জনতা তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে জনতা প্রশাসনের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এ সময় পুলিশ ও জনতার মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যাতে অন্তত ১৫ জন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উত্তেজিত জনতাকে শান্ত করতে তাৎক্ষণিকভাবে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাজমুল হককে থানা থেকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে। ওসির প্রত্যাহারের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এদিকে, ঘটনার পরপরই বিক্ষুব্ধ সাধারণ জনগণ ওই এলাকায় অভিযুক্ত হত্যাকারীর বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও তছনছ করে। খবর পেয়ে জেলা সদর ও আশেপাশের এলাকা থেকে অতিরিক্ত পুলিশ, র‍্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছান। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও এর আশেপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থানীয়দের শান্ত থাকার এবং এই ধারাবাহিক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাস দিয়েছেন।

এএস/

ট্যাগ:#আদিতমারীতে মাসে ৮ খুন#ওসির প্রত্যাহার#বিক্ষুব্ধ জনতার গাড়ি ভাঙচুর#আহত ১৫#

মন্তব্য করুন

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

Published১৬ জুন, ২০২৬

সর্বশেষ সংবাদসমূহ

খবর পাঠান

আপনার এলাকার সংবাদ আমাদের পাঠান

এখনই পাঠান