জাতীয় ঢাকা
১১ হাজার ৬১৩ বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন
নিজস্ব প্রতিবেদক ১ জুন, ২০২৬ এ ০৩:৫৪ PM ৭৬২৬১ জুন, ২০২৬

সৌদি আরব থেকে এখন পর্যন্ত ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৬১৩ বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। আরও কয়েক ধাপে বাকি হাজিরা ফিরবেন।
পবিত্র হজ্জ শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ২৮টি ফ্লাইটে ১১ হাজার ৬১৩ বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি ফ্লাইটে এই হাজিরা দেশে ফিরেছেন।
এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৬০ জন হাজি ফিরেছেন।
হজ্জ অফিস জানিয়েছে, ৬টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ৮টি সৌদিয়া এয়ারলাইন্স ও ১৪টি ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইটে হাজিরা ফিরেছেন।
এ বছর হজ্জে বাংলাদেশি ৪১ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৪ জন নারী। মক্কায় ৩০ জন এবং মদিনায় ১১ জনের মৃত্যু হয়েছে।
এ বছর হজ্জ কার্যক্রম শুরু হয় ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে এবং শেষ হয় ২১ মে। ফেরত ফ্লাইট শুরু হয় ৩০ মে থেকে যা আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।
ট্যাগ:#হজ্জ#হাজি#সৌদি আরব#বাংলাদেশি হাজি
মন্তব্য করুন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
Published১ জুন, ২০২৬